সভাপতির বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সম্মানিত ব্যবসায়ীবৃন্দ ও প্রিয় সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি, ঢাকা আমাদের ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা,ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং কল্যাণে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সমন্বিতভাবে কাজ করা এবং একটি সুন্দর, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য।
আমরা বিশ্বাস করি, পারস্পরিক সহযোগিতা, সততা, আস্থা ও ঐক্যের মাধ্যমে আমাদের ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করা সম্ভব। সমিতির সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান পরামর্শ আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
মৌলভীবাজারের ব্যবসায়ীদের ঐতিহ্য, সুনাম ও পারস্পরিক সৌহার্দ্য অক্ষুণ্ণ রেখে ভবিষ্যতেও আমরা সম্মিলিতভাবে এগিয়ে যেতে চাই।
সমিতির সকল সদস্য ও তাঁদের পরিবারের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও ব্যবসায়িক সাফল্য কামনা করছি।
আল্লাহ আমাদের সকলের সহায় হোন।
ধন্যবাদান্তে,
হাজী মোহাম্মদ আলী ভূট্টো
সভাপতি,
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি, ঢাকা
